শিরোনাম
Passenger Voice | ০৪:৪৫ পিএম, ২০২১-০৬-০৮
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে গোলাম মোহাম্মদ (৫৫) নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (৮ জুন) সকাল ১১টার দিকে ভাটিয়ারির পোর্টল্যান্ড ডিপো গেইট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন।
নিহত গোলাম মোহাম্মদ নোয়াখালী জেলার সেনবাগ থানার কাদরা এলাকার মৃত মো. মুছা মিয়ার ছেলে।
উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, সকালে সংবাদ পেয়ে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিভিন্ন মাধ্যমে পরিচয় শনাক্ত করি। মরদেহের সুরতহাল করা হয়েছে। শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
টি/এ/এন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত