শিরোনাম
Passenger Voice | ১১:৫১ এএম, ২০২১-০৬-০৭
রাজধানীর খিলগাঁওয়ে বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় ইউসুফ (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, ইউসুফ চাকরির খোঁজে ঢাকায় এসেছেন। তিনি বরিশাল গৌরনদী উপজেলার বাসিন্দা। রোববার (৬ জুন) বিকেলে খিলগাঁও রেলগেট সংলগ্ন মাছ বাজার ও বাগিচা এলাকার সংলগ্ন রেললাইনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ জানান, বেশকিছু দিন আগে চাকরি চলে যাওয়ায় তিনি স্ত্রী-সন্তানকে গ্রামের বাড়ি রেখে আসেন। এসময় তিনিও বেশ কিছু দিন গ্রামের থেকে আসেন। শনিবার (৫ জুন) তিনি চাকরির খোঁজে ঢাকায় এসেছেন। ঢাকায় তিনি পরিবার নিয়ে রাজধানীর মিটফোর্ড এলাকায় থাকতেন। পেশায় গাড়ি ছিলেন।
তিনি জানান, আজকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে পরিচয় শনাক্ত করা হয়। তার কয়েকজন দূরসম্পর্কের আত্মীয়-স্বজন থানায় এসে মরদেহ শনাক্ত করেন। এসব কথা পুলিশকে তারাই জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার (৭ জুন) সকালে ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
পেভ/চ/জেসি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত