এশিয়া ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ২৩ শতাংশ

Passenger Voice    |    ০৪:২৯ পিএম, ২০২১-০৬-০২


এশিয়া ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ২৩ শতাংশ

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।

বুধবার (২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৬০ টাকা। সে হিসেবে ব্যাংকের আয় বেড়েছে ০.১৪ টাকা বা ২৩ শতাংশ।

২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫.১৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনএভিপিএস ছিল ২০.০৯ টাকা।