দর্শনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Passenger Voice    |    ১১:৫০ এএম, ২০২১-০৫-২৯


দর্শনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) রাত ৯টার দিকে দর্শনা হল্ট স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-খুলনা রেললাইনের দর্শনা হল্ট স্টেশনের অদূরে আনোয়ারপুর কেরুজ প্রাইমারি স্কুলপাড়া মসজিদের কাছে রেললাইনের উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে দর্শনা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে জিআরপি পুলিশকে খবর দেয়। জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  

স্থানীয়দের ধারণা, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক (২০) মারা গেছেন। তিনি ট্রেন থেকে পড়ে লাইনে কাটা পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় মেলেনি। অজ্ঞাতপরিচয় ওই যুবকের পরনে নীল শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে।