শিরোনাম
Passenger Voice | ০৭:৫৮ এএম, ২০২১-০৫-২৪
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্ত বাস মালিকদের জন্য স্বল্প সুদে ১০০ কোটি টাকা লোনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (২৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, একেএম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাসের, বোর্ড সচিব মাসুদ বিশ্বাস ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাস মালিকদের লোন দিতে বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। স্কিমের অধীনে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে তহবিল গ্রহণ করবে এবং বাস মালিকদের সর্বোচ্চ ৬ শতাংশ সুদে বিতরণ করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত