সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

Passenger Voice    |    ০৪:০০ পিএম, ২০২১-০৫-১৮


সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকেরা। এসময় রোজিনার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।

বরগুনা (দ) সংবাদদাতা-

বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা পাবলিক পলিসি ফোরামের সভাপতি ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান ঝন্টু, সাবেক সভাপতি মনির হোসেন কামাল, উপকূলীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি-

গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব ও রহনপুর রিপোটার্স ক্লাব যৌথ উদ্দ্যোগে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপজেলা প্রেসক্লাবে সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, ইয়াহিয়া খান রুবেল, নুহ আলম, আবুল কালাম, সারওয়ার জাহান সুমন।

বরিশাল অফিস-

বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জসীম উদ্দিন, বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। রিপোর্টার্স ইউনিটি এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেন।

সুনামগঞ্জ প্রতিনিধি-

পৌর শহরের আলফাত স্কয়ারে সকালে এই মানববন্ধন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্ঠা পঙ্কজ কান্তি দে, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সহ-সভাপতি কুলেন্দু শেখর দাশ, সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, সমাজকর্মী নাসিম চৌধুরী, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমদ প্রমুখ।

নোয়াখালী প্রতিনিধি-

নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিকেরা। এসময় নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, বাংলাদেশের সাম্যবাদী দলের জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর দেবনাথ (নান্টু), জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাশেম, উন্নয়ন সংগঠক নুরুল আলম (মাসুদ), প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন (বিষাদ), ৭১’র টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান, ইন্ডিফেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবু নাছের (মঞ্জু) প্রমুখ উপস্থিত ছিলেন।