শিরোনাম
Passenger Voice | ১২:১৬ পিএম, ২০২১-০৫-১৭
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের নির্দেশনায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকার রেললাইনে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অজ্ঞাতনামা (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।
সোমবার (১৭ মে) বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন বিষয়টি জানান।
তিনি জানান, রোববার দিনগত রাতে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়।
নিহতর যুবকের পরনে ছিল বম্বে সুইটস স্টিকার লাগানো হলুদ রঙের গেঞ্জি ব্লু -জিন্স প্যান্ট।
তিনি আরো জানান, সরকারের নির্দেশনায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও মালবাহী ট্রেন চলাচল করছে।
তবে গতকাল রাতে একটি ইঞ্জিন কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছিল সেই ইঞ্জিলের ধাক্কায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত