শিরোনাম
Entertainment desk | ১২:২১ পিএম, ২০২১-০৫-১০
ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হবে তানভীর তারেক এর উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’। ৪ জনপ্রিয় তারকাকে সাথে নিয়ে বিটিভির এই বিশেষ আয়োজনে থাকছেন ফাহমিদা নবী, এস আই টুটুল, চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা আইরিন।
৪০ মিনিটের এই ঈদ আড্ডায় গতানুগতিক কোনো প্রশ্ন ছিল না। বরং ঈদের এই আড্ডায় তারকারা এর আগে যা বলেননি যেসব বিষয় নিয়েই কথা বলেছেন। নিজেদের ডাকনাম, প্রথম পাসপোর্ট, বিদেশ ভ্রমনে বিব্রতকর অভিজ্ঞতা এসব নিয়ে কথা বলেছেন এই অনুষ্ঠানে।
ফাহমিদা নবী বলেন,‘তানভীরের অনুষ্ঠান বরাবরই একটা অন্যরকম আনন্দ দেয়। অনেক অব্যক্ত কথাগুলো উঠে আসে। এই ঈদ আড্ডাটাও তেমনই ছিল।’
এস আই টুটুল বলেন,‘আমরা সবাই আগেই ঠিক করে রেখেছিলাম যে পুরণো কোনো প্রশ্নের আলাপ করবো না। ঠিক সেভাবেই আড্ডাটি সাজিয়েছে তানভীর।’
তানভীর তারেক বলেন,‘যেহেতু অগনিত টকশো বিভিন্ন মাধ্যমে সকলেই কথা বলেছেন এর আগে। তাই অনেক কথায় তারা বলে ফেলেন। আমার নিজেরও আগের অনেক অনুষ্ঠানে তারা এসেছেন। তাই সেই প্রশ্ন বা প্রসঙ্গগুলো রিপিট করে দর্শকদের বিরক্ত করতে চাইনি। আশা করছি আড্ডাটা দর্শকদের মনোযোগ কাড়বে।’
কিছু প্রসঙ্গ আর গিটারে টুটুল-ফাহমিদার গান এভাবেই সাজানো আড্ডাটি বিটিভিতে ঈদের পরদিন রাত ৯ টায় প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাদিকুল নিয়োগী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত