শিরোনাম
Passenger Voice | ০৪:৪৮ পিএম, ২০২১-০৫-০৩
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে গণপরিবহন চলাচলের অনুমতি দিচ্ছে সরকার।
আগামী ৬ মে থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট জেলাতেই গণপরিবহন চলাচল করতে পারবে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধই থাকবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারি এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। অর্থাৎ ঢাকার বাস ঢাকায় আর গাজীপুরের বাস গাজীপুরে, এভাবেই চলাচল করতে হবে। অন্য জেলায় যেতে পারবে না।
এই সময়ে লঞ্চ এবং ট্রেন চলাচল বন্ধই থাকবে। এ সিদ্ধান্ত আগামী ১৬ মে পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রথমবার ৫ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেওয়া হয়। পরে পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। এটি দফায় দফায় বাড়ানো হয়। সবশেষ বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়। যদিও শপিং মল খোলাসহ বেশকিছু বিষয়ে বিধিনিষেধের শর্ত শিথিল করে সরকার।
কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার পর গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়ার দাবি ওঠে। এমন প্রেক্ষাপটে সোমবার আবারও বিধিনিষেধ বাড়ানোর ঘোষণা এলো। তবে এই বিধিনিষেধে শর্ত সাপেক্ষে জেলায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত