শিরোনাম
Passenger Voice | ০৩:৫৪ পিএম, ২০২১-০৫-০২
নাটোরে রেল শ্রমিক-সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে মানবিক সহায়তা রেলওয়ের শ্রমিকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে। নাটোরে চলমান বিধি নিষেধের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া রেলওয়ে স্টেশনে কর্মরত ১৫ জন কুলি শ্রমিকের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।
কাজ কর্ম না থাকায় নিদারুণ দুর্ভোগ ও মানবিক বিপর্যয়ের মুখে পড়েন তারা। টাকার অভাবে অনেকে বাড়ি যাওয়া বন্ধ করে রেলস্টেশনেই অবস্থান করতেন।
খবর পেয়ে রেলের তালিকাভুক্ত এসব শ্রমিকের পাশে দাঁড়ান জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। রোববার (০২ মে) দুপুরে নাটোর এন এস কলেজ মাঠে তাদের হাতে তুলে দেন ১০ কেজি করে চালসহ প্রয়োজনীয় খাদ্য সহায়তা।
এসময় উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, পৌর মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা।
পরে একই স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন হ্যাপি নাটোরের ১৩০ জন অসহায় শিশুসহ করোনাকালীন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত স্বপ্ন কলি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত