শিরোনাম
Entertainment desk | ১২:০৮ পিএম, ২০২১-০৪-২৯
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। গানের পাশাপাশি মানবিক কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন তিনি। আর তাই মৃত্যুর পর নিজের দেহ দান করে দিয়েছেন এই তারকা গায়ক।
জানা যায়, আমেরিকায় মরণোত্তর দেহ দান করেছেন এস আই টুটুল। তিনি বলেন, ‘আমি আমার দেহটা দান করে দিয়েছি। যদি আমেরিকায় আমার মৃত্যু হয় তবে আমার চোখ থেকে শুরু করে শরীরের সব প্রয়োজনীয় অংশ তারা নিয়ে যাবে। আর যদি বাংলাদেশে মারা যাই তাহলেও যাতে একই কাজ করা হয় সেটার জন্য উপায় খুঁজছি।‘
তিনি আরও বলেন, ‘আমি চাই জীবনটাকে মানবকল্যাণে উৎসর্গ করতে। মরার পর দেহের অপ্রয়োজনীয় অংশটুকু দিয়ে একটা সমাধি হলেই চলবে। সেটা আমার পরিবার, ছেলেমেয়েরা দেখবে।‘
টুটুল জানান, ‘মানুষের জীবনে অনেক না পাওয়া থাকে। অনেক পাওয়াও থাকে। মরে যাওয়ার যে তৃপ্তিটা লাগে সেটা আমার হয়েছে। নিজের অতীত জীবনের গুনাহগুলো যেন মাফ নিয়ে মরতে পারি। আমার আল্লাহ এবং মানুষ যেন আমাকে মাফ করে দেন।‘
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত