শিরোনাম
Passenger Voice | ০৪:১৭ পিএম, ২০২১-০৪-২৫
কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। গত ২৩ এপ্রিল, দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
ঘটনার বর্ণনা করে নোবেল লিখেন, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০টা সেলাই পড়েছে।
তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’
নোবেলের এই পোস্ট নজরে আসে ওই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সোয়াইব বিন আহসানের। তার দাবি—মিথ্যাচার করছেন নোবেল। সোয়াইব বিন আহসান বলেন, ‘আমরা গুলশান আজাদ মসজিদের পাশে ৩৫ নম্বর রোডে কয়েকজন ক্রিকেট খেলছিলাম। এ সময় দেখি উল্টো দিক থেকে আসা একটি হোন্ডা একটি সাইকেলকে ধাক্কা দেয়, এতে দুজনেই পড়ে যান। আমরা সবাই মিলে সাইকেল আরোহীকে ল্যাবএইডে পাঠাই, পরে অবশ্য তিনি অন্য হাসপাতালে চলে যান। নোবেল ভাইকেও বলি, আপনি হাসপাতালে যান। তার হোন্ডা পাশে পড়া ছিল। আমরা তাকে একটি রিকশায় তুলে দিই। কিছু দূর যাওয়ার পর রিকশা ঘুরিয়ে চলে আসেন। এরপর হোন্ডা চালিয়ে তিনি চলে যান। তারপর দেখি ফেসবুকে তিনি মিথ্যাচার করছেন। এখানকার সিসি ক্যামেরা চেক করলেও ঘটনার প্রমাণ পাওয়া যাবে।’
প্রত্যক্ষদর্শী সোয়াইব বিন আহসান তার ফেসবুকেও একাধিক পোস্ট করেছেন তা নিয়েও চলছে বিতর্ক। তবে সোয়াইব বিন আহসানের। বক্তব্য সত্য নয় বলে দাবি করেছেন নোবেল। তার ভাষায়—‘আমি রং সাইড দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলাম না। আর সাইকেলওয়ালার সঙ্গে ধাক্কা লাগছে কি না, ওটাও আমি জানি না। ওই লোকটাকে সাইড দিতে গিয়ে আমার মোটরসাইকেল ইমব্যালেন্স হয়ে যায়। এরপর আমার বাইক কোথায় গিয়ে লাগছে, তা জানি না। কারণ কিছুক্ষণের জন্য আমি ব্ল্যাকআউট হয়ে যাই।’
গত ২৩ এপ্রিল, দুপুরে দুর্ঘটনার স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের অনেকে হাসাহাসি করেন। প্রথমে এটাকে স্টান্টবাজি বলে মন্তব্য করেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘সিরিয়াসলি ব্রো? না এইটাও তোমার নতুন কোনো তামাশা? তোমারে হাসপাতালে না নিয়া ছবি তুলছে কে?’ অনেকে আবার মন্তব্য করেন—‘সত্যি যদি অন্যকে বাঁচাতে গিয়ে আহত হয়ে থাকেন তবে আপনার সুস্থতা কামনা করছি।’
বহুল চর্চিত নাম মাইনুল আহসান নোবেল। ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি। এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন তিনি। কিন্তু সংগীত ক্যারিয়ারের শুরুতেই বিতর্কে জড়ান নোবেল।
প্রথম দিকে ভক্তরা নোবেলের পক্ষে দাঁড়ালেও সময়ের সঙ্গে তারাও সরে যান। নোবেলের কাণ্ডজ্ঞানহীম কর্ম এজন্য দায়ী! খুব অল্প সময়ের ক্যারিয়ারে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত