শিরোনাম
Passenger Voice | ০৩:১০ পিএম, ২০২১-০৪-২৫
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (২৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন রেল সচিবের একান্ত সচিব মুহাম্মদ মাহবুবুল হক।
তিনি বলেন, গতকাল শনিবার (২৪ এপ্রিল) পরীক্ষা করানো হলে সচিব সেলিম রেজার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
২০২০ সালের ৫ মে সচিব হিসেবে রেলপথ মন্ত্রণালয় যোগ দেন সেলিম রেজা। এই পদে যোগ দেয়ার আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত