জনতা ইন্স্যুরেন্সের ১১ লতাংশ লভ্যাংশ ঘোষণা

Passenger Voice    |    ১০:৫৭ এএম, ২০২১-০৪-২৫


জনতা ইন্স্যুরেন্সের ১১ লতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

রোববার (২৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করেছে আগামী ২৯ জুলাই। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১.০৮ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৪৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৪.২২ টাকা।