শিরোনাম
Passenger Voice | ০১:৪৭ পিএম, ২০২১-০৪-২৩
সোনার বাংলা, ২০১৬ সালে রেলওয়ে পূর্বাঞ্চল বহরে যুক্ত হয় এ ট্রেনটি। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হেফাজতে ইসলামের তাণ্ডব চলাকালে ২৮ মার্চ ব্যাপক ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় এই আন্তঃনগর ট্রেন।
ট্রেনের ১৪টি কোচে ২৭৫টি গ্লাসের মধ্যে ১০৮টি গ্লাস ভেঙ্গে যায়। ৫টি বগি ইট-পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
২৯ মার্চ ট্রেনটি সংস্কারের জন্য আনা হয় রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানায়। টানা ১২ দিন কাজ শেষে ট্রেনটি চলাচলের উপযোগী করা হয়।
ট্রেনটি ইতোমধ্যে রেলওয়ে পরিবহন বিভাগে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। যাত্রীবাহী ট্রেন চলাচল করলে সোনার বাংলা ট্রেনটি চালানো যাবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, সোনার বাংলার ১৪টি কোচের ১০৮টি গ্লাস ভেঙ্গে দেওয়া হয়। ট্রেনটি পাহাড়তলী কারখানায় মেরামত শেষে পরিবহন বিভাগে স্থানান্তর করা হয়েছে।
বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, ক্ষতিগ্রস্ত গ্লাসগুলো পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি হালকা ক্ষতিগ্রস্ত বগিও সংস্কার করে আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে এই ট্রেনটিও ব্যবহার করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত