শিরোনাম
Passenger Voice | ০৩:১০ পিএম, ২০২১-০৪-২২
বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা ৬১.৪৯ শতাংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে মেট্রোরেল নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির কথা জানান। পরে সেতুমন্ত্রী গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়ালি মতবিনিময় সভায় যুক্ত হন।
এ সময় ওবায়দুল কাদের গোপালগঞ্জ জোনের প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলকে কেন্দ্র করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে আসা-যাওয়া করে, তাই জোনের অধীন সড়কগুলোকে সারা বছরই মেইনটেইন ও মনিটরিং আরো জোরদার করতে হবে।
বিআরটিএ’র সেবা কার্যক্রমে স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করে সেতুমন্ত্রী বলেন, দ্রুত ড্রাইভিং লাইসেন্স কার্ড সংগ্রহ করে লাইসেন্স প্রদান করা এখন জরুরি। প্রয়োজনে ধাপে ধাপে কার্ডের সরবরাহ করতে হবে।
মন্ত্রী গোপালগঞ্জ বিআরটিএতে অনিয়মের কথা উল্লেখ করে বলেন, এখানে দালাল চক্র সক্রিয়, কাজেই এসব অনিয়মের বৃত্ত ভাঙতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত