শিরোনাম
Passenger Voice | ০১:৩১ পিএম, ২০২১-০৪-১৮
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরীফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রেলস্টেশনের পাশে চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শরীফ হোসেন আলমডাঙ্গা রেলস্টেশনসংলগ্ন আন্ডারপাসের কাছে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তার ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ওসি মো. জসিম উদ্দিন জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত