শিরোনাম
Passenger Voice | ১২:২১ পিএম, ২০২১-০৪-১২
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম ও স্থানীয় মাদরাসা ছাত্রদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশন পরিদর্শনে যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে তার উপস্থিত হওয়ার কথা রয়েছে।মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৬ মার্চ ও ২৭ মার্চ সন্ত্রাসী এবং স্বাধীনতা বিরোধীচক্র কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশনসহ অন্যান্য সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শনে আসছেন মন্ত্রী।
উল্লেখ্য, ঢাকা ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। ২৬ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা।পুড়িয়ে দেয়া হয় রেলস্টেশনের কন্ট্রোল প্যানেলসহ যাবতীয় মালামাল। এরপর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেন স্টপেজ বন্ধ রয়েছে।
এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় নিহত হয়েছেন ১২ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত