রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

Passenger Voice    |    ১১:১৩ এএম, ২০২১-০৪-১২


রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার (১২ এপ্রিল)  সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি একুশে টেলিভিশনের অফিস সহকারী ছিলেন। 

কমলাপুর রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকালে ওই ব্যক্তি হেঁটে রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিলেন।

এ সময় ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। লাশ উদ্ধার করে জিআরপি থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে।’