শিরোনাম
Passenger Voice | ১২:৪৪ পিএম, ২০২১-০৪-১০
করোনার উপসর্গ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধনীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম জানান, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনার উপসর্গ ছিল। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।
হাসান শাহরিয়ারের মৃত্যুতে দেশের সংবাদ মাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো বলেও তিনি উল্লেখ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত