শিরোনাম
Passenger Voice | ০৭:২৪ পিএম, ২০২১-০৪-০৮
চলমান উত্তরা-মতিঝিল-কমলাপুর (এমআরটি-৬) প্রকল্পে কর্মরত ৪৫ জন কর্মী গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। আজ এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি জানান, প্রকল্পটিতে বর্তমানে সাত হাজার কর্মী কর্মরত আছেন। এরমধ্যে ছয় হাজার বাংলাদেশের, বাকি এক হাজার বিদেশী কর্মী।
চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রথম পর্যায়ে গাবতলী কনস্ট্রাকশন ইয়ার্ডে ১০ শয্যা ও উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে ১৩ শয্যার আরেকটি ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে।
প্রয়োজনে এ দুই হাসপাতালে শয্যা সংখ্যা আরো বাড়ানোর কথা জানান এমএএন ছিদ্দিক।
হাসপাতাল ছাড়াও নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের জনবল যেন স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে পারে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান করতে পারে সেজন্য প্রকল্প এলাকায় আবাসিক স্থাপনা নির্মাণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত