শিরোনাম
Passenger Voice | ১০:০৬ পিএম, ২০২১-০৪-০৬
গণপরিবহন চালুর সিদ্ধান্ত হলেও বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন চলাচল।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গণপরিবহন চালুর সিদ্ধান্ত হলেও যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার (৭ এপ্রিল) কোনো সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।
এর আগে সোমবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী সাতদিন সব রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত