শিরোনাম
Passenger Voice | ০১:১১ পিএম, ২০২১-০৩-৩১
গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহনগুলো জনপ্রতি ৬০ শতাংশ ভাড়া বেশি নিয়ে গন্তব্যে যাবে। অন্যদিকে ট্রেনে ভাড়া বাড়ানোর কোন সিদ্ধান্ত আসেনি। তবে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়েই গন্তব্যে যাবে সকল যাত্রীবাহী ট্রেন। অর্থাৎ সিটপ্রতি ভাড়া আগের নিয়মেই নেয়া হবে। আজ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত পূর্বদেশকে বলেন, ট্রেন ভাড়া আগের মতোই নেয়া হবে। শুধুমাত্র ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নেয়া হবে। অর্থাৎ যে স্টেশনে ১০টা সিট ছিল সেখানে এখন থেকে ৫টা সিটের টিকিট বিক্রি হবে। কোটার টিকিট ১০০টি থাকলে টিকিট বিক্রি হবে ৫০টি। করোনার প্রথমদিকে যেভাবে ট্রেন চলাচল করেছে সেভাবেই চলবে এখনকার ট্রেন। এতে সরকারের রাজস্ব ক্ষতি হলেও স্বাস্থ্যবিধি মানা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত