শিরোনাম
বিআরটিএর উন্নয়নের ছোঁয়া ছড়াচ্ছে, সাধারণ জনগণের মাঝে
Passenger Voice | ০৭:১০ পিএম, ২০২১-০৩-২৭
নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চট্টগ্রাম জেলা ও মেট্রো সার্কেলের উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। আজ শনিবার থেকে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে ২ দিন ব্যাপি এই উন্নয়ন মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বিআরটিএর উন্নয়ন মেলা সম্পর্কে সংস্থাটির চট্টমেট্রো সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) তৌহিদুল হোসেন প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ গৌরবময় অর্জনকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত উন্নয়ন মেলায় আমরা অংশ গ্রহন করেছি। বিআরটিএর সচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা ডিজিটাল সেবা সমূহ জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে, জনগণকে সচেতন করতে এই উন্নয়ন মেলা ভুমিকা রাখবে।

সরেজমিন বিআরটিএর স্টলটি পরিদর্শন করে দেখা যায়, স্বাধীনতার ৫০ বছরে পরিবহন সেক্টরে বিআরটিএর অভুতপূর্ণ উন্নয়ন করেছে সরকার। সাধারণ জনগণ ঘরে বসে এখন ড্রাইভিং লাইসেন্স এর আবেদন ও যানবাহনের নিবন্ধনের জন্য আবেদন করতে পারছে। বিআরটিএ এক সময় কাগুজের লাইসেন্স ও যানবাহনের ব্লু-বুক প্রদান করলেও বর্তমানে উন্নয়নের ছোঁয়ায় ডিজিটাল স্মাট ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে সংস্থাটি। এছাড়াও যানবাহনের ডুকুমেন্ট ডিজিটালাইজেশন করা, ডিজিটাল নাম্বার প্লেট, কাগুজের ব্লু-বুককে স্মার্ট কার্ডে রূপান্তরিত করাসহ সংস্থাটি বর্তমানে সম্পন্ন ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
বিআরটিএ যে সকল সেবা যেভাবে দিচ্ছেঃ
বিআরটিএ সার্ভিস পোর্টালের ( https://bsp.brta.gov.bd ) মাধ্যমে প্রদত্ত সেবা সমূহ ঃ
১/ অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সর জন্য ঘরে বসেই আবেদন দাখিল এবং ঘরে বসেই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট।
২/ অনলাইনে হাই সিকিউরিটি স্মাট কার্ড ড্রাইভিং লাইসেন্সর জন্য আবেদন দাখিল।
৩/ অনলাইনে মোটরযান রেজিস্ট্রেশনের আবেদন দাখিল ( ডিলার বা শোরুমের মাধ্যমে)।
৪/ অনলাইনে রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান এনলিস্টমেন্ট সার্টিফিকেটের জন্য ঘরে বসেই আবেদন দাখিল এবং ঘরে বসেই উক্ত সার্টিফিকেট প্রিন্ট।
মোবাইর ম্যাসেজ (এসএমএস) এর মাধ্যমে প্রদত্ত সেবাসমূহ ঃ
১/ ডিজিটার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক প্রদানের এ্যাপোয়েন্টমেন্ট গ্রহণ ( যেমন: NP
২/ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট printing এর স্ট্যাটাস জানা ( যেমন : NP
৩/ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহের এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ (যেমন : NP
৪/ মোটরযানের রেট্রো- রিফ্লেক্টিব নাম্বারপ্লেট ও আরএফআইডি ট্যাগ প্রস্তুতের স্ট্যাটাস জানা ( যেমন : NP এবং ২৬৯৬৯ নম্বরে SMS প্রেরণ)
৫/ মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিব নাম্বারপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজনের এ্যাপোয়েন্টমেন্ট গ্রহণ ( যেমন: NP
৬/ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সর ; জানা যায় (যেমন : DL
বিআরটিএর ওয়েবসাইট (www.brta.gov.bd) এর মাধ্যমে প্রদত্ত সেবাসমূহ ঃ
১/ ফি ক্যালকুলেটরের মাধ্যমে মাধ্যমে মোটরযানের বিভিন্ন AIT, Tax Token ও ফিটনেস ফি’র পরিমাণ জানা। (https://service.brta.gov.bd/)
২/ অনলাইনে VISA, MASTER CARD,DBBL,ROCKET,AMERICAN EXPRESS, BKASH এর মাধ্যমে মোটরযানের কর ও ফি জমা প্রদান : (https://www.ipaybrta.brta.gov.bd/)
>>>DL Checker এ্যাপস ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স এর সত্যতা যাচাই
>>>BRTA Goti এ্যাপস ব্যবহার করে লার্নার, ড্রাইভিং লাইসেন্স , ফিটনেস ,ট্যাক্স টোকেন ও অগ্রিম আয়করসহ বিভিন্ন তথ্য জানা যায়।
>>>বিআরটিএর যেকোনো সার্কেল অফিস হতে মোটরযানের ফিটনেস নবায়ন করা যায়।
>>> মোটরকার , জপি, মাইক্রোবাস ( ভাড়ায় চালিত নহে) এর ক্ষেত্রে ২ বছরের জন্য ফিটনেস নবায়ন করা যায় ।
>>> বিআরটিএ অফিসে না এসে নির্ধারিত ১৮ টি ব্যাংকের ৪০০ এর অধিক শাখার মাধ্যমে ট্যাক্স- টোকেন নবায়ন এবং অগ্রীম আয়কর (AIT) জমা সহ অন্যান্য ফি প্রদান করা যায়।
>>>মোটরযান মালিকের মোবাইলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসএমএস প্রেরণের মাধ্যমে প্রযোজ্য ফি’র পরিমাণ উল্লেখপূর্বক ফিটনেস, ট্যাক্স-টোকেনের বৈধতার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং নবায়নের বিষয়টি অবহিত করা হয়।
>>>অনলাইন এ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে মোটরযানের ফিটনেস নবায়নের ব্যবস্থা শীঘ্রই চালু করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত