শিরোনাম
Passenger Voice | ০৬:৪৩ পিএম, ২০২১-০৩-২৭
কামরুল হাসানঃ বাংলাদেশের গৌরবময় এই অর্জনকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আজ শনিবার থেকে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে ‘বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ’ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে অর্জিত এ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। গৌরবান্বিত অর্জনটি উদযাপনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শিরোনামে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল বিভাগও এই মেলায় অংশগ্রহন করেন। ‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের এই সংস্থাটি তাদের অর্জন প্রদর্শন করবে।
তবে আজ প্রথমদিন হিসেবে বাংলাদেশ রেলওয়ে একটু হ-য-ব-র-ল অবস্থায় ছিল বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন মেলার স্টল। বিকাল ৪ টায় প্যাসেঞ্জার ভয়েসের প্রতিনিধি এই স্টলে সরেজমিন গিয়ে রেলের কোন কর্তা ব্যক্তিকে পায়নি। দায়িত্বরত কর্মচারীরা জানায়, এখন আমাদের স্টলটি সম্পূর্ণ তৈরি হয়নি, লিফলেট আসেনি, সন্ধ্যার পরে আমরা সব কাজ সম্পূর্ণ করবো। এবং রেলওয়ের উন্নয়নের স্থিরচিত্র আমরা সাধারণ জনগণের সামনে উপস্থাপন করবো।
এই বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গির আলম প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, বাংলাদেশের গৌরবময় এই অর্জনকে স্মরণীয় কর রাখতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের রোল মডেল গুলো আমরা সাধারণ জনগণের মাঝে প্রদর্শন করবো। বাংলাদেশ রেলওয়ের চলমান উন্নয়ন কাজ শেষ হলে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত