শিরোনাম
Passenger Voice | ০৯:৫৮ এএম, ২০২১-০৩-২৭
আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) বিকেলে হেফাজত নিয়ন্ত্রিত চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় ছাত্রদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শুত্রুবার রাত ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় তিন নাম্বার প্লাটফর্ম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মাইনুল ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশনের সব কিছু আগুনে পুড়ে যাওয়ায় গার্ড সিগন্যালের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করছি। একে একে আটকা পড়া সব ট্রেনগুলো এখন গন্তব্যের দিকে যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত