শিরোনাম
Passenger Voice | ১২:১৩ পিএম, ২০২১-০৩-২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া রেল সেকশনের আজমপুর স্টেশনের রাজাপুর রেল সেতু এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত বাবু বিজয়নগর উপজেলার সেলিমের ছেলে। আজমপুর স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেলওয়ে থানার পুলিশ মরদেহের খণ্ডবিখণ্ড অংশ উদ্ধার করেছে।
আখাউড়া রেলওয়ে থানার এসআই মোজাম্মেল হক বলেন, মরদেহের পাশে পাওয়া একটি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ওপাশ থেকে তার বাড়ি বিজয়নগর উপজেলা বলার পর সংযোগ বিছিন্ন হয়ে যায়।
মরদেহের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই যুবক ট্রেনের বগির সংযোগস্থলে (হুক) বসে ছিলেন। ঝাঁকি লেগে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত