শিরোনাম
Passenger Voice | ১২:২৬ পিএম, ২০২১-০৩-২২
দৈনিক জনকণ্ঠ সম্পাদক ও বরেণ্য সাংবাদিক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি।
মন্ত্রী আজ সোমবার (২২ মার্চ) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আতিকউল্লাহ খান মাসুদ। তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হসপিটালে নেওয়া হয়। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তাঁর।
মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। তিনি পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারেরও চেয়ারম্যান ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতিনাতনি রেখে গেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত