টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

Passenger Voice    |    ০৪:১৬ পিএম, ২০২১-০৩-২০


টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মমতাজ বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম টঙ্গীর মধুমিতা রেলগেট এলাকার ইসহাক খানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানান তার ছেলে রুবেল।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ খান জানান, মধুমিতা রেলগেট এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস দ্রুতগতিতে টঙ্গী অতিক্রম করার সময় ওই নারী চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।