শিরোনাম
Passenger Voice | ০৩:০৭ পিএম, ২০২১-০৩-১৪
গাজীপুর সিটি কর্পোরেশনের আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত মো. মালেক খসরু খান।
তিনি জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের সঙ্গে লাটিম রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশু দু’জন ওই রেল লাইনের পাশে খেলতে এসে এ দুর্ঘটনায় পড়েছে। দু’জনের পরনেই জিন্সের প্যান্ট এবং একজনের শরীরে কমলা রঙের গেঞ্জি রয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির নিচে ওই দুই শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা এবং রেলওয়ে পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত