শিরোনাম
Passenger Voice | ০৪:৪৬ পিএম, ২০২১-০৩-১০
জামালপুর-ময়মনসিংহবাসীর প্রিয় ট্রেনটির নাম আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস। সপ্তাহে ৭ দিন চলাচল করে এই ট্রেনটি। সেইসঙ্গে থাকে ভরপুর যাত্রী। তবে গত কয়েকবছর ধরে ট্রেনটির রেকের অবস্থা করুণ হয়ে পড়েছিল। লক্করঝক্কর কোচগুলো নিয়ে কোনোক্রমে চলতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। যাত্রীদের হতো অবর্ননীয় কষ্ট। এবার সেই কষ্ট ঘুচতে যাচ্ছে। অচিরেই নতুন লাল সবুজ কোচ নিয়ে ট্র্যাক কাঁপাতে যাচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস।
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার থেকে ভোর ৬:৩০ মিনিটে যাত্রা শুরু করে। ঢাকায় পৌঁছে ১২:৩০ মিনিটে। যদিও একের পর এক ক্রসিং আর লক্করঝক্কর বডির জন্য ট্রেনটি নিয়মিতই লেটে চলাচল করত। এ নিয়ে ১২ অক্টোবর, ২০১৯ সালে কালের কণ্ঠ অনলাইনে 'সীমাহীন ভোগান্তির নাম 'ব্রহ্মপুত্র এক্সপ্রেস' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। এবার নতুন কোচ পাওয়ায় জামালপুর-ময়মনসিংহবাসীর অনেকদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। খবর : কালের কন্ঠ
বর্তমান সরকার রেলওয়েকে ঢেলে সাজাতে অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাঝে নতুন কোচ আর ইঞ্জিন আমদানি চলছে। বেশ কিছু নতুন ট্রেন চালু হয়েছে। নতুন ইঞ্জিন চলে আসায় ইঞ্জিন সংকট ঘুচতে যাচ্ছে। যদিও আমদানি করা মিটারগেজ ইঞ্জিনগুলো নিমার্ণ ত্রুটির কারণে অলস বসে আছে। এগুলো কবে ট্র্যাকে নামবে কেউ জানে না। জামালপুর-ময়মনসিংহবাসীর আরেকটি দাবি ডাবল লাইনের কাজেরও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত