ঢাকা-জলপাইগুঁড়ি ট্রেন সার্ভিসের ভাড়া র্নিধারণ

Passenger Voice    |    ০৫:১৬ পিএম, ২০২১-০৩-০৮


ঢাকা-জলপাইগুঁড়ি ট্রেন সার্ভিসের ভাড়া র্নিধারণ

আগামী ২৬ মার্চ ঢাকা থেকে চিলাহাটি হলদিবাড়ি দিয়ে ভারতের নিউ জলপাইগুঁড়ি পর্যন্ত ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এ রেল সার্ভিসের উদ্বোধন করবেন। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭০০ টাকা এবং চিলাহাটি থেকে ১ হাজার ২০০ টাকা। 

গতকাল রবিবার পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানান মন্ত্রী।

পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারী কর্মকর্তাসহ প্রমুখ।