প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন : সিলেট রেলওয়ে এসপি

Jahangir Alam babu    |    ০২:১১ পিএম, ২০২১-০৩-০৮


 প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন : সিলেট রেলওয়ে এসপি

জাহাঙ্গীর আলম বাবুঃ সিলেট রেলওয়ে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে এক অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার  শেখ শরীফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, রাজনীতির মহাকবি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতির হাজার বছরের শোষণ, বঞ্চনার ইতিহাস। তিনি তাঁর ঐতিহাসিক ভাষণে সমগ্র বাঙ্গালী জাতিকে হৃদয়ে ধারণ করেছিলেন। যার ফলশ্রুতিতে লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি একটি পতাকা, একটি স্বাধীন বাংলাদেশ। বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধুর চর্চা বাড়াতে হবে। আমাদেরকে ৭ই মার্চ উদযাপন করতে হবে হাজার বছর ধরে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক এ ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধেরই স্বীকৃতি।

এছাড়া মানানীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে আজ উন্নয়ন হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ১৮ কোটি মানুষের মৌলিক চাহিদা অন্ন,বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ নাগরিক প্রয়াসে কাজ করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে যার নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেএী শেখ হাসিনা ।

উক্ত অনুষ্ঠানে মোঃ আব্দুস সাত্তার, অফিসার ইনচার্জ, সিলেট রেলওয়ে থানা; মোঃ কামরুজ্জামান খান, সহকারী নির্বাহী প্রকৌশলী, সিলেট রেলওয়ে; বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান, সাবেক কমান্ডার, সিলেট মহানগর; মোঃ খলিলুর রহমান, স্টেশন ম্যানেজার, সিলেট রেলওয়ে; হারুন অর রশিদ, সভাপতি রেলওয়ে শ্রমিকলীগ, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি’সহ আরো অন্যান্য বক্তাগণ বক্তব্য রাখেন। এছাড়াও সিলেট রেলওয়ে জেলাধীন অন্যান্য থানায়ও একই অনুষ্ঠান যথারিতি পালন করা হয়েছে।