পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়লেন বৃদ্ধ

Passenger Voice    |    ১১:৪২ এএম, ২০২১-০৩-০৭


পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়লেন বৃদ্ধ

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কড্ডায় আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন রহিজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ। 

গতকাল শনিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের শহীদ এম  মনসুর আলী স্টেশনসংলগ্ন এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

নিহত রহিজ উদ্দিনের (৬০) বাড়ি সদর উপজেলার চাকুলী গ্রামে। তিনি পেশায় একজন কাঠুরিয়া ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত ট্রেনের পাশ দিয়ে লাঠি ভর দিয়ে যাচ্ছিলেন রহিজ উদ্দিন। হঠাৎ পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি