শিরোনাম
Passenger Voice | ০৪:৫৬ পিএম, ২০২১-০৩-০২
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি আন্ত:দেশীয় যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে। ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেল জংশন পর্যন্ত নীলফামারী জেলার চিলাহাটি-হলদিবাড়ী রুটে এ ট্রেন চলাচল করবে।
বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী এ ট্রেন উদ্বোধন করবেন।
ট্রেনটি সপ্তাহে কতদিন চলবে, ট্রেন ছাড়া ও পৌঁছানোর সময়, ভাড়া, ইমিগ্রেশন, ট্রেনের নাম এসব বিষয় উভয় দেশের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত