শিরোনাম
Passenger Voice | ০১:০৭ পিএম, ২০২১-০২-২৭
ভারত থেকে রেলযোগে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাথর আমদানি হয়েছে ২২ হাজার ৮১১ মেট্রিকটন। যা থেকে সরকার ভাড়া পেয়েছে ৮৮ লাখ ২৬ হাজার ২২০ টাকা।গত ৯ মাসে ৩৮৭ টি ওয়াগনে এই পাথরগুলো হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছে হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।
হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জানান, গত মে মাস থেকে জানুয়ারি পর্যন্ত রেলযোগে এই স্টেশনে পাথর আমদানি শুরু হয়। ৯ মাসে ৩৮৭টি ওয়াগনে ২২হাজার ৮১১ মেট্রিকটন পাথর এসেছে ভারত থেকে। তা থেকে সরকার ভাড়া পেয়েছে ৮৮ লাখ ২৬ হাজার ২২০ টাকা।
ঢাকার জেএসএম ট্রেডার্স ও রাজশাহীর পুটিয়ার বিসমিল্লাহ ফ্লোয়ার মিলস কোম্পানি পাথরগুলো আমদানি করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত