শিরোনাম
Passenger Voice | ১০:৩৬ এএম, ২০২১-০২-২৩
চট্টগ্রামের ফৌজদারহাট রেলওয়ে স্টেশন অপরিষ্কার রাখায় রতন কান্তি দাশ নামের এক স্টেশন মাস্টারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় স্টেশন পরিদর্শনে গিয়ে তাকে বহিষ্কার করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন। স্টেশন অপরিষ্কার-অপরিচ্ছন্ন দেখে জিএমের নিজস্ব ক্ষমতাবলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশীষ দাশ গুপ্ত। তিনি জানান, স্টেশন অপরিষ্কার রাখায় জিএম স্যার ওই স্টেশন মাস্টারের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত