শিরোনাম
Passenger Voice | ০৩:৩৫ পিএম, ২০২১-০২-২০
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন নতুন এই স্টেশন উদ্বোধন করেন।
এই উপজেলায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স না থাকায় দীর্ঘদিন থেকে নানা সমস্যায় ভুগছিল এই এলাকার মানুষ। এলাকায় দুর্ঘটনা প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখবে এই উদ্যোগ। গণপূর্ত বিভাগের তত্বাবধানে ৩ কোটি ৫৪ লাখ টাকা ব্যায় করে এটি নির্মাণ করা হয়।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিসতি।
এছাড়াও, দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক হাসনাত জামান জজর্, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপপরিচালক অহিদুল ইসলাম, দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক আনিসুর রহমান প্রমুখ । এরপর রেলপথ মন্ত্রী শিশু সদনের নতুন ভবন এবং একটি বৃদ্ধাশ্রম উদ্বোধন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত