শিরোনাম
Passenger Voice | ০৩:০৭ পিএম, ২০২১-০২-২০
ঈশ্বরদী রেলপথের মুলাডুলি রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত (৪০) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশ। শনিবার সকাল ১১টায় মুলাডুলি রেলস্টেশন এলাকা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১১টায় ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ এক্সপ্রস (৫ ডাউন) ট্রেনের ধাক্কায় মুলাডুলি রেলস্টেশন এলাকায় ওই নারীর মত্যু হয়। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুনছা মুজিব হাসপাতাল পাঠায়। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি অপমত্যুর মামলা দায়ের করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত