শিরোনাম
| ০১:২৮ পিএম, ২০১৯-০৬-১৬
১৩ জুন রাতে আত্মহত্যা করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ছোট ভাই জাহেদুল ফারুক দীপু [৩৫]। ভাইকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন অপূর্ব। জানালেন, ভাইয়ের সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল রমজানে। ঈদের দিন কিংবা পরে আর দেখা করতে আসেনি। অপূর্ব বলেন, ‘১৩ জুন রাতে ফেসবুক লাইভে এসেছিল দীপু। কিন্তু কিছু না বলে ক্যামেরার সামনে চুপ করে দাঁড়িয়ে ছিল। এরপর ক্যামেরা বন্ধ করে দেয়। মনে হয়, এর পরই ঘটনাটা ঘটেছে। শুনেছি, ওই রাতে সে অনেক ঘুমের ওষুধ খেয়েছিল। ওর মৃত্যুতে আমাদের পরিবারের সবাই শোকে বিহ্বল হয়ে পড়েছে।’ একটি আইটি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি গান গাইতেন দীপু, আবহ সংগীত করতেন।
সূত্র: কালেরকণ্ঠ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত