শিরোনাম
Passenger Voice | ০১:১০ পিএম, ২০২১-০২-১৫
কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীরা পড়েছেন বিপাকে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি বাজিতপুর রেল স্টেশনে পৌঁছার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভৈরব রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি কিশোরগঞ্জ আসবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত