শিরোনাম
Passenger Voice | ০৪:৪১ পিএম, ২০২১-০২-১৩
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার ভাটেরা এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেন চলাচল বিকল্পভাবে চালু রয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রেনটি দুপুর ২টার দিকে ভাটেরা সিগনাল এলাকায় পৌঁছার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, আনুমানিক সন্ধ্যা ৬টার আগেই উদ্ধারের কাজ শেষ হবে। ট্রেন লাইনচ্যুত হলেও বিকল্পভাবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত