শিরোনাম
Passenger Voice | ০২:০৪ পিএম, ২০২১-০২-১৩
রাজধানীর কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের চাপায় শরিফুদ্দিন হারুন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ইঞ্জিন মিস্ত্রি ছিলেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর স্টেশন লেকেসেটের মধ্যে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শরিফুদ্দিনের সহকারী বাবুল হোসেন জানায়, তারা ইঞ্জিন মেরামতের কাজ করেন। সকালে স্টেশনের লেকসেটের একটা ইঞ্জিন মেরামত করছিলেন। এমন সময়ে আরেকটা ইঞ্জিনের সঙ্গে চাপা লাগে শরিফুদ্দিনের। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যান তিনি।
বাবুল হোসেন আরও জানান, শরিফুদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। বাবার নাম মৃত তোফায়েল আহমেদ। বর্তমানে শাহজাহানপুর পানির ট্যাংকি এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত