শিরোনাম
Passenger Voice | ০৪:৩৯ পিএম, ২০২১-০২-১২
দিনাজপুরের বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে আবুল কাশেম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের অহিরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
শুক্রবার সকালে সেতাবগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দিনাজপুর রেলওয়ে থানার (জিআরপি) এসআই সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, নিহত আবুল কাশেম পেশায় একজন কৃষক। তিনি কানে কম শুনতেন। প্রায়ই তিনি রেল লাইন দিয়ে হেঁটে নিজ বাড়িতে যেতেন। অনেক সময় ট্রেন আসছে বলে চিৎকার করে এলাকাবাসী তাকে সর্তক করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত