শিরোনাম
Passenger Voice | ১১:৩৬ এএম, ২০২১-০২-০৭
রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে রাশেদ (২৮) নামে এক জন নিহত হয়েছেন। নিহত রাশেদ রঙমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। বর্তমানে তিনি গাজীপুরে বসবাস করতেন। রাশেদের দুই সন্তান রয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে কারওয়ানবাজার ও সাতরাস্তার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত