শিরোনাম
Entertainment desk | ০৪:২৮ পিএম, ২০২১-০২-০৫
ছোটপর্দার তুমুল জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। সম্প্রতি তারা অভিনয় করলেন নতুন একটি নাটকে। নাম ‘কাজলরেখা’। এই নাটকের গল্প লিখেছেন নিশো নিজেই। সেই গল্পে চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।
‘কাজলরেখা’ নির্মিত হয়েছে প্রযোজনা সংস্থা সিএমভির ব্যানারে। এর প্রধান দুটি চরিত্রে নিশো-মেহজাবিন ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও শাহেদ আলী সুজন প্রমুখ।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘একটা মফস্বল শহরের দুজন ছেলে-মেয়ের সহজ-সরল প্রেমের গল্প এটি। আমি সাধারণত যে ধরণের প্রেমের গল্প বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটা তেমনই। এরমধ্যে কিছু চমক বা বৈচিত্র্য তো থাকছেই। নাটকটি প্রকাশ হলেই সেই চমক দেখতে পারবেন দর্শক।’
নাটকটির বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষ করে শিগগিরই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানান এটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত