কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কলেজছাত্র নিহত

Passenger Voice    |    ০৩:৩১ পিএম, ২০২১-০২-০৫


কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় সোহেল রানা (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে বাবরা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আলীম হোসেনের ছেলে এবং সরকারি মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে মাঠে কাজ করতে যাচ্ছিলেন সোহেল। পথে বাবরা রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে।