শিরোনাম
Passenger Voice | ০৩:২৮ পিএম, ২০২১-০২-০৪
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রেলস্টেশনটির আউটার এলাকা থেকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সকালে আমিরগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনটির নিচে কাটা পড়েন। এতে তার মাথা, শরীরের বিভিন্ন অংশ ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর ওই ব্যক্তির একটি হাত ট্রেনের চাকার সঙ্গে আটকে প্রায় সাত কিলোমিটার দূরে আরশীনগর রেলক্রসিং এলাকায় গিয়ে পড়ে। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ প্রথমে ওই কাটা হাত ও পরে ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।
আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম নবী জানায়, আমার কয়েকজন রেলকর্মী রেললাইন পর্যবেক্ষণ করার সময় ওই ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখি। পরে ঘটনাটি দ্রুত নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানালে তারা এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ আলম বলেন, নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে চাকার উপরিভাগের কোনো অংশের সঙ্গে আটকে গিয়ে হাতটি আরশীনগর এসে পড়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত