শিরোনাম
উদ্বোধন ৬ ফেব্রুয়ারি
Passenger Voice | ১২:১৯ পিএম, ২০২১-০২-০৪
চট্টগ্রাম-পটিয়া ও চট্টগ্রাম-দোহাজারী রুটে দুই জোড়া নতুন কমিউটার ট্রেন উদ্বোধন হতে যাচ্ছে। পটিয়া ও দোহাজারী রুটে দোহাজারী কমিউটার-১ এবং দোহাজারী কমিউটার-২ নামে নতুন দুই জোড়া ট্রেন চলবে। আগামী ৬ ফেব্রুয়ারি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ট্রেন দুটি উদ্বোধন করবেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত জানান, মন্ত্রী মহোদয় আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় দোহাজারী থেকে দোহাজারী-১ উদ্বোধন করবেন। এরপর দুপুর ১২টায় পটিয়া থেকে দোহাজারী কমিউটার-২ উদ্বোধন করবেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে যে ট্রেনটি প্রথমে পটিয়া যাবে সেটি ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে। পটিয়া পৌঁছবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর পটিয়া থেকে সাড়ে ৭টায় ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছবে। দ্বিতীয় ট্রিপে বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে দোহাজারী পৌঁছবে সন্ধ্যা সাড়ে ৭টায়। দোহাজারী থেকে রাত ৭টা ৪০ মিনিটে ছেড়ে রাত ১০টায় চট্টগ্রাম পৌঁছবে দোহাজারী কমিউটার। এই দুই জোড়া ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার। দোহাজারী রুটে এখন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। এছাড়া দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস অয়েলবাহী একটি ওয়াগন ট্রেন চালু আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত