বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

Passenger Voice    |    ০৬:৫৬ পিএম, ২০২১-০১-৩০


বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

 বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সান্তাহার রেলওয়ে থানার তেলকুপি পাঁচানীপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, সকালে তেলকুপি পাঁচানীপাড়া রেললাইনে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা রেললাইনের উপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।